1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় অবশেষে পাষান্ড ছেলের ফেলে যাওয়া বৃদ্ধ বাবার মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪১০ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ অবশেষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে করোনা সন্দেহে পাষান্ড ছেলের ফেলে যাওয়া বৃদ্ধ বাবা ছোবাহান আলী(৭০) শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। গত ১৫ জুলাই উল্লাপাড়া উপজেলার মানিক দিয়ার গ্রামের ছোবাহান আলী ছেলে নজরুল ইসলাম বাবার করোনা সন্দেহে গভীর রাতে উল্লাপাড়া পৌর টার্মিনালের কাছে মহাসড়কের ধারে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ বৃদ্ধ বাবাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

এদিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ছোবাহান আলীর ছেলে পাষন্ড নজরুল ইসলামের করোনাকালে এই অমানবিক ও ঘৃন্য কর্মকান্ডের জন্য গত বৃহস্পতিবার তাকে নাটোর জেলার সিংড়া উপজেলার নওগাঁ গ্রাম থেকে গ্রেফতার করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন ছোবাহানের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল। তিনি হৃদরোগ ও লিভার সমস্যায়ও ভুগছিলেন। তার সঙ্গে যোগ হয় করোনা উপসর্গ। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছোবাহান আলীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে তিনি মারা গেছেন।

এ ব্যাপারে গত মঙ্গলবার ও বুধবারে দৈনিক করতোয়াসহ বিভিন্ন পত্রিকা অনলাইন ভার্সন ও প্রিন্ট ভার্সনে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host