1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি :পানিতে ডুবে মারা গেছে দুই শিশু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৬৮ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ যমুনা ও করতোয়া নদীতে ব্যাপক পানি বৃদ্ধি এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উল্লাপাড়ার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ইতোমধ্যেই উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ২ শতাধিক গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। গতকাল পানিতে ডুবে মারা গেছে উপজেলার কালিগঞ্জ ও পাটধারী গ্রামের দুটি শিশু। ডুবে গেছে পাকা ও কাঁচা অনেক রাস্তা। পশ্চিমাঞ্চলের লাহিড়ী মোহনপুর, উধুনিয়া, বড় পাঙ্গাসী, বাঙ্গালা ও দুর্গানগর ইউনিয়নের মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুভোর্গ। এদের যাতায়াতের এখন একমাত্র বাহন নৌকা। তলিয়ে গেছে এসব এলাকার ৩ হাজার ৩’শ হেক্টর জমির ফসল। উল­াপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শুক্রবার উপজেলার মোহনপুর, বড় পাঙ্গাসী ও উধুনিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও অসহায় লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

উপজেলা কৃষি বিভাগের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক জানান, বন্যায় ইতোমধ্যেই উপজেলার ১৪টি ইউনিয়নের ২ হাজার ৫’শ হেক্টর জমির বোনা আমন ধান পানিতে ডুবে গেছে। ডুবে গেছে ৪৭০ হেক্টর জমির আউশ ধান। ১’শ হেক্টর জমির পাট, ২’শ হেক্টর জমির সবজি ও ৪০ হেক্টর জমির বীজতলা। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host