1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় করোনা সন্দেহে বৃদ্ধ বাবাকে রাস্তায় নিক্ষেপ,পুলিশ ভর্তি করলো হাসপাতালে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪৪৪ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার রাতে করোনা উপসর্গে অসুস্থ ছোবাহান আলী (৭৫) নামের এক বৃদ্ধ বাবাকে উল্লাপাড়া পৌরবাস টার্মিনালের পাশে ফেলে যায় তার ছেলে। পরে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস-এর নেতৃত্বে টহল পুলিশ ছোবাহান আলীকে হাসপাতালে ভর্তি করে। তিনি উল্লাপাড়া উপজেলার মানিকদিয়ার গ্রামের বাসিন্দা।

ওসি দীপক কুমার দাস জানান, অসুস্থ ছোবাহান আলী পুলিশকে জানিয়েছে কয়েকদিন ধরে তিনি করোনা উপসর্গে অসুস্থ হয়েছিলেন। সোমবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে ছেলে নজরুল ইসলাম তাকে বাড়ি থেকে নিয়ে এসে পৌর বাস টার্মিনালের পাশে পরিত্যক্ত স্থানে রেখে চলে যায়। যাবার সময় তার ছেলে বাবাকে বলে তুমি এক রাত এখানে থাকো, আগামীকাল নিয়ে যাবো। পরে পৌরবাস টার্মিনালের পাশের হোটেল মালিকেরা থানায় খবর দেয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস ও উপ-পরিদর্শক নুরে আলমসহ টহল পুলিশ দলকে নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা অসুস্থ ছোবাহানকে উদ্ধার করে প্রথমে তাকে কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে ভেন্টিলেটার না থাকায় রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ছোবাহান সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার অসুস্থ ছোবাহানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host