1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

সন্ত্রাসী হামলায় সুজানগরে ইউপি চেয়ারম্যান আহত 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৩৬ সময় দর্শন
নিজস্ব প্রতিবেদক, পাবনা ॥
পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল হোসেনকে পিটিয়ে আহত করেছে দূর্বত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে কতিপয় সন্ত্রাসী তার পথরোধ করে লাঠিশোটা নিয়ে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারপিট করে। চেয়ারম্যানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আরো জানায় কারা কি কারনে তার উপর হামলা চালিয়েছে তা খুজে বেড় করা হচ্ছে। তবে ধারনা করা হচ্ছে পূর্ব কোনো বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host