1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় কোরবানীর গরু কিনে না দেওয়ায় গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৬৫ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ স্বামী কোরবানীর গরু কিনে না দেওয়ায় গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের পেস্তক গ্রামে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহীম হোসেন জানান, প্রায় দুই সপ্তাহ ধরে পেস্তক গ্রামের আহসান আলীর স্ত্রী সুমাইয়া আক্তার (২৫) আসন্ন কোরবানীর জন্য একটি গরু কিনে দেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু আহসান স্ত্রীর কথা রক্ষা করতে অপারগতা প্রকাশ করলে দুইজনের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয়। এর জের ধরে সুমাইয়া শনিবার বিকেলে তার শোবার ঘরের ধরনায় দঁড়ি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন আরো জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host