1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ক্রেতার অভাবে ভাঙ্গুড়ায় কোরবানির পশুর হাটে গরুর দাম পড়ে যায়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৮০ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আজ শনিবার পৌরসভার শরৎনগর পশুর হাটে গরু-ছাগলের পর্যাপ্ত আমদানি হয় কিন্তু ক্রেতার সংখ্যা কম ছিল। ফলে পশুর দামও পড়ে যায়। যে গরুর দাম ৭০ হাজার টাকা হবার কথা সেটা ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

খামারীরা জানান, একদিকে করোনা পরিস্থিতিতে ক্রেতা কম, অন্যদিকে বন্যার কারণে পশু সংরক্ষণে তীব্র সমস্যা তৈরি হয়েছে। এছাড়া পশু খাদ্যেরও সংকট সৃষ্টি হয়েছে। তাই খামারীরা বাধ্য হয়েই তাদের গরু-ছাগল বিক্রির জন্য হাটে তুলছেন।

ভাঙ্গুড়া উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা: তোফাজ্জল হোসেন বলেন,কোরবানিকে উদ্দেশ্য করে এখানকার খামারীরা অনেক বেশি পশু পালন করে। অন্যান্য বছর এই উদ্বৃত্ত গরু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেত কিন্তু এবার বাইরের ব্যাপারিরা না আসায় খামারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host