1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজে ভর্তি লটারি অনুষ্ঠিত: প্রক্রিয়াটি স্বচ্ছ বলে মন্তব্য:

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৯২৯ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজে সোমবার (১১ জানুয়ারি) ৬ষ্ঠ শেণিতে ভর্তি লটারি অনুষ্ঠিত হয়। সরকার প্রদত্ত সফ্টওয়ার ব্যবহার করে এই ভর্তি লটারিতে যোগ্য শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম উন্মুক্ত মাঠে জনপ্রতিনিধি,অভিভাবক,শিক্ষার্থী,সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভর্তি লটারির আয়োজন করেন।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মো: কাওছার হাবীব,থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: সেলিম রেজা,সিনিয়র সাংবাদিক বিকাশ কুমার চন্দ,ডিডিএন নিউজের সম্পাদক ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, আলোকিত ভাঙ্গুড়ার সম্পাদক প্রভাষক আব্দুর রহিমসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

লটারির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান ও অধ্যক্ষ রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, ১৫০ আসনের বিপরীতে ৩৫০জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছিল। এর মধ্যে সরকারি কর্মকর্তা,পোষ্য,প্রতিবন্ধী,মুক্তিযোদ্ধা প্রভৃতি কোটার ১৪ পার্সেন্ট বাদে লটারিতে ১০৩ জন শিক্ষার্থীর চুড়ান্ত বাছাই সম্পন্ন করা হয়। এছাড়া ১১জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। আগামী সাত কর্মদিবসের ভিতরে নির্বাচিতদের ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত ¯^চ্ছতা ও সুচারুরুপে পরিচালিত হওয়ায় কারো কোনো অভিযোগ করার সুযোগ নেই।

নির্বাচিত  ছাত্র-ছাত্রীরা বিজয় চিহ্ন V প্রদর্শন করছে।

পজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন,এবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত নিয়মই ছিল এই লটারি। তাই লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি প্রক্রিয়াটি গৃহিত হয়েছে। আর এই প্রক্রিয়াটি ছিল সম্পুর্ন নিরপেক্ষ ও কম্পিউটারাইজড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host