অনলাইন ডেস্ক
ক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়ালে কানাডার অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্যযুদ্ধে কানাডারই বেশি ক্ষতি হবে।
তিনি বলেন, কানাডা যদি মনে করে তারা এই বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে, তাহলে সেটি হবে ‘বোকামি’। দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সম্প্রতি কানাডার প্রায় ২০০০ কোটি ডলারের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী বাণিজ্যযুদ্ধে দুই দেশই ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ব্যবসা ও ভোক্তাদের ওপর বাড়তি খরচের চাপ তৈরি হতে পারে। সূত্র : আল-জাজিরা।