1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের সন্তান ফায়ার ফাইটার শুভ দে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪২ সময় দর্শন

সফিকুল ইসলাম
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অসামান্য বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ পদক অর্জন করেছেন নরসিংদী জেলার পলাশের সুব্রত দে সহ ৫০ জন।
শুভ পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের শুভ্র দে এর ছেলে।
আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।
২০২৫ সালে সেবামূলক কাজে বিশেষ অবদান রাখা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে অকুতোভয় ভূমিকা রাখায় রাষ্ট্রের এই সর্বোচ্চ পদকের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তিনি।
জানা যায়, শুভ দে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন সাহসী ফায়ারফাইটার। তিনি চায়না থেকে আইসিটি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত, বর্তমানে তিনি হেডকোয়ার্টারের আইসিটি সেলে সংযুক্ত, যেখানে প্রশাসনিক কাজের পাশাপাশি ঢাকার বিভিন্ন বড় অগ্নিকাণ্ডে ও উদ্ধারকাজে সাহসিকতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেন। ড্রোন পাইলট হিসেবেও তিনি দক্ষ, যা দিয়ে বিপদসংকুল এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। শুভ দে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। এছাড়াও ট্রেনিং সেন্টারে চৌকস দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করে চৌকস পদক অর্জন করেন। এবারে তার এই রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তিতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host