1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

পার্বতীপুরের ভবের বাজারে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৩ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর, (দিনাজপুর) প্রতিনিধি :-
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী ভবের বাজারে ব্যস্ততম সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় ভবের বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ভবের বাজার বণিক সমিতি ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভবের বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি সারোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াকুব আলী সাবু, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক লিমন হায়দারসহ ব্যবসায়ী নেতা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খানাখন্দে ভরে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করতে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে এলাকার সুধীজন, ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমিক ও সচেতন নাগরিক সমাজের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host