1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

চট্টগ্রামে সভা-সমাবেশ বন্ধে গণবিজ্ঞপ্তি জারি সিএমপির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিতে জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ ১৮ই মে, সোমবার সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফরমে এ নিয়ে তুমুল সমালোচনা চলছে। নেটিজেনদের মতে, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সাম্প্রতিক সময়ের মিছিল, হাম, মার্কিন বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন সংকট নিয়ে সাধারণ মানুষের মানববন্ধন ও প্রতিবাদের টুঁটি চেপে ধরতেই এমন গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় স্মরণাতীতকালের বিশাল জমায়েত হয়। যেখানে লাখো মানুষ অংশ নেন। আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের লাখো নেতাকর্মী শহরজুড়ে মিছিল করেন। একে আওয়ামী লীগের পুনর্জাগরণ বলে দাবি করেছেন সাধারণ মানুষ। যার পরই জারি করা হলো গণবিজ্ঞপ্তি। তবে বীর চট্টলার সাধারণ মানুষের মতে, এভাবে গণবিজ্ঞপ্তি দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ই মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসিব মোহাম্মদ শহিদুল আলী এ নির্দেশনা জারি করেন। নিষেধাজ্ঞার আওতায় এসব এলাকায় কোনো ধরনের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল-মিটিং ইত্যাদি করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিএমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host