শনিবার (১৬ মে) বিকেলে নাকুগাঁও আইসিপি সংলগ্ন সীমান্ত পিলার ১১১৬ এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের গ্রহণ করে এবং নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করে।
জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের কিল্লাপাড়া গ্রাম এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, আটককৃতরা সবাই রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তারা হলেন— মোঃ সোবান আলী (২৩), মোঃ আব্দুল মারুফ রহমান (২০), মোঃ আজিজুল ইসলাম (২১), মোঃ আব্দুল আলিম (২৭), মোঃ আলামিন (২৩), শ্রী মধু মুরারী (৩৪), মোঃ আনিকুল ইসলাম (২৫), মোঃ তাজেল আলী (২৫), মোঃ মেসবাহুল (২১) এবং মোঃ আব্দুল হাকিম (৪৯)।
বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, জীবিকার সন্ধানে তারা দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়েছিলেন।