1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

পার্বতীপুরে আরইউটিডিপি প্রকল্পের আওতায় দুটি নতুন সড়ক ও ড্রেনেজ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩১ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় নাগরিকদের যাতায়াত সুবিধা ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের আওতায় দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার, ১৬ মে ২০২৬ (২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক।

পৌরসভা সূত্রে জানা যায়, উদ্বোধিত প্রকল্প দুটির আওতায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্পগুলো হলো—

১. পার্বতীপুর পৌরসভার সুন্দরীপাড়া মোড় হতে বৃত্তিপাড়া হয়ে বাইপাস পর্যন্ত রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ।

২. কালীবাড়ী মোড় হতে নামাপাড়া ও পোড়ভিটা হয়ে মুসাহারপাড়া পর্যন্ত রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব এ, জেড, এম রেজওয়ানুল হক বলেন,
“পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহর গড়ে তোলার লক্ষ্যে এই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। টেকসই উন্নয়নের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে।”

উন্নয়ন প্রকল্প দুটির সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় রয়েছেন পার্বতীপুর পৌরসভার প্রশাসক জনাব মো: সাদ্দাম হোসেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন ঘটবে এবং পৌর এলাকার নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host