1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪টি ভারতীয় গরু জব্দ করল বিজিবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৪ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
সোমবার (১৩ মে ২০২৪) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জেলার সদর উপজেলার সুন্দরপুর ও সূর্যনারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারটি পৃথক টহল দল হাকিমপুর, ফরিদপুর, মনাকষা ও জহুরপুর বিওপি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হওয়া গরুগুলো হলো—
হাকিমপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি গরু
ফরিদপুর বিওপি: কদমতলী গ্রাম থেকে ১টি গরু
মনাকষা বিওপি: চাচ্চুরচর গ্রাম থেকে ১টি গরু
জহুরপুর বিওপি: সূর্যনারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ১টি গরু
জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় গরু চোরাচালান রোধে বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি জানান, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host