1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

কটিয়াদীতে পানির গর্তে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৯ সময় দর্শন

অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাড়ির সামনে টিউবওয়েলের পাশে থাকা পানিভর্তি গর্তে পড়ে মোহাম্মদ চাঁদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার আশাদ মিয়ার ছেলে।
বুধবার (১৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের কাছেই ছিল শিশু চাঁদ। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির সামনে থাকা পানিভর্তি গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে গর্তের ভেতরে শিশুটিকে দেখতে পান।
পরে দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাড়ির সামনে পানিভর্তি গর্তে পড়ে শিশুটির মৃত্যুর খবর তারা পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host