1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

তেরখাদায় শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নয়ন কার্যক্রম জোরদারের ঘোষণা এমপি হেলালের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৭ সময় দর্শন

 

তেরখাদা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, কৃষি, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং এসব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
রবিবার (১০ মে) দিনব্যাপী তেরখাদা উপজেলায় বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ত্রাণ ও সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
দিনের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ–২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি হেলাল। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এরপর একই স্থানে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্যানিটারি মেশিন, বেঞ্চ, ক্রীড়া সামগ্রী, পিপি মেশিন, ডায়াবেটিক মেশিন, ওয়েট মেশিনসহ শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল বলেন,উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণের অধিকার ও উন্নয়ন তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলা, সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host