1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বিরলে জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলা, মা-মেয়েসহ আহত ৪

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৬ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বিজোড়া ইউনিয়নের যুগীহারী গ্রামে।

আহতরা বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় মা ও মেয়েকে রক্ষা করতে গেলে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন।

হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় এলাকাবাসী ও আহতদের পরিবারের দাবি, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host