1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

রংপুরে ডিবির অভিযানে মাদকসহ ‘জর্দা শামীম’ ও সহযোগী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪০ সময় দর্শন

 

 

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার একটি চৌকস টিমের অভিযানে মাদকসহ আলোচিত শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীম’ এবং মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

০৬ মে ২০২৬ রাত ২২টা ৩৫ মিনিটে রংপুর জেলার কোতোয়ালী থানাধীন ২ নং হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার পাগলাপীর বাজার–জলঢাকা সড়ক সংলগ্ন শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসের পাশে একটি শয়নঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০৬ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী (সদর) থানায় মামলা নং–০৬, তারিখ ০৭/০৫/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর সারণীর ২৪(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন।

গ্রেফতারকৃত শামীম আহমেদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় মামলা নং–০৬ (তারিখ ১৪/১০/২০২৪) এবং রামপুরা থানায় মামলা নং–১৫ (তারিখ ০৮/১১/২০২৫) রয়েছে। তিনি উভয় মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

অন্যদিকে মো. আরিফ হোসেনের বিরুদ্ধেও ঝালকাঠি সদর থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মামলা নং–১১ (তারিখ ০৯/০৭/২০১২) এবং মামলা নং–০৮ (তারিখ ০৫/০১/২০২৩) উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন ধারার অভিযোগে অভিযুক্ত বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ডিবি পুলিশের এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host