রিপোর্টার, মাফিকুল ইসলাম
দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দান (বড়মাঠ) রক্ষার দাবিতে ৭ মে ২০২৬ তারিখে নিমনগর ফুলবাড়ী বাস স্ট্যান্ড মসজিদের সামনে সন্ধ্যা সাড়ে সাতটায় এক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড়মাঠ শুধুমাত্র একটি খেলার মাঠ নয়; এটি এই জনপদের ইতিহাস, সংস্কৃতি, আবেগ ও সামাজিক চেতনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই মাঠকে রক্ষা করা স্থানীয় জনগণের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
বক্তারা আরও দাবি জানান, ঐতিহ্যবাহী এই বড়মাঠের স্বাভাবিক পরিবেশ ও ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।