1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

গিলাফ পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হলো হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম ওরস শরীফ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক পবিত্র ওরস শরীফ গিলাফ পরিবর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় দরগাহ মাজার কর্তৃপক্ষের গিলাফ পরিবর্তনের মাধ্যমে ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো ভক্ত-আশেকান “লালে লাল, বাবা শাহজালাল” স্লোগানে মাজার প্রাঙ্গণ মুখরিত করেন।
ওরসকে কেন্দ্র করে সিলেট দরগাহ এলাকায় লাখো মানুষের সমাগম ঘটে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
ওরস উপলক্ষে মাজার কর্তৃপক্ষের কাছে বিভিন্ন প্রকার দান-অনুদান হিসেবে শতাধিক গরু ও খাসি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর শিরনি বিতরণের মধ্য দিয়ে ৭০৭তম ওরস শরীফের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host