1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাকিস্তানে যাচ্ছেন ইউজিসির ১৫ প্রতিনিধি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সরকারি দাপ্তরিক কাজকর্ম শিখতে ১২ সদস্যের একটি দলের পাকিস্তান সফরের খবর নিয়ে যখন তখন তুমুল সমালোচনা চলছে, ঠিক সেসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের পাকিস্তান সফরের খবর এলো।

মঙ্গলবার ইউজিসি ভবনে পাকিস্তান হাই কমিশনের একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ তথ্য জানানো হয়। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং কাউন্সিলর কামরান দাঙ্গাল।

বৈঠকে পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার জানান, আসন্ন এই সফরে প্রতিনিধি দলটি পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবে। বিশেষ করে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ‘উচ্চশিক্ষা কমিশন’-এ রূপান্তরের ফলে দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন ও বৈপ্লবিক উন্নতি এসেছে, তা সরেজমিনে পর্যালোচনার সুযোগ পাবেন বাংলাদেশের প্রতিনিধিরা।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেন, “পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে অনুধাবনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও ইউজিসি উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করে না। বর্তমানে দেশে উচ্চশিক্ষার সংখ্যাগত অগ্রগতি অর্জিত হয়েছে, এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষ সাধন।

পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার জানান, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশটির পাবলিক ও প্রাইভেট উভয় খাতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host