1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দিনাজপুরে ডিবির অভিযানে বিদেশি রিভলবারসহ গ্রেফতার ১, পলাতক আরও ১ — সাইবার প্রতারণা চক্রের সন্ধান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৪ সময় দর্শন

কোয়াসিম সিদ্দিকি জনি, বিশেষ প্রতিনিধি:
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নাটোরের লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি এবং গিয়ার চাকুসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় আরেক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে গঠিত একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর থানার বিরোপাড়া এলাকা থেকে মোঃ আরিফ হোসেন (২৭)-কে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে “MADE IN PAKISTAN” লেখা একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়, যাতে ৬ রাউন্ড তাজা গুলি লোড করা ছিল। এছাড়া তার জিন্স প্যান্টের পকেট থেকে ১৩.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি গিয়ার চাকুও উদ্ধার করা হয়।
অভিযানের সময় আরেক আসামি বিজয় ইসলাম (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি গিয়ার চাকু ফেলে দিয়ে বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (একটি Xiaomi HyperOS এবং একটি Vivo V30) এবং বিভিন্ন মোবাইল অপারেটরের ১৫টি সিম কার্ড উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, আসামিরা দিনাজপুর জেলার পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে “MD Jalal Si” নামে একটি হোয়াটসঅ্যাপ আইডি খুলে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে আসছিল। তারা দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করত।
এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host