1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জয়পুরহাটে নতুন পুলিশ সুপার শাহনাজ বেগম, বদলি হলেন মিনা মাহমুদা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৭ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, প্রতিনিধি :-
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদলের অংশ হিসেবে জয়পুরহাট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে শাহনাজ বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদায়ী পুলিশ সুপার মিনা মাহমুদাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জনস্বার্থে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. তৌছিফ আহমেদ।
নবনিযুক্ত এসপি শাহনাজ বেগম এর আগে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জয়পুরহাটের বিদায়ী এসপি মিনা মাহমুদার স্থলাভিষিক্ত হচ্ছেন।
উল্লেখ্য, মিনা মাহমুদা জয়পুরহাট জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার। ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জয়পুরহাটে দায়িত্ব পালনের আগে তিনি মাগুরা জেলার পুলিশ সুপার, নারায়ণগঞ্জ নৌ-পুলিশসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, এই রদবদলের আওতায় মোট ৩৯ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে এই পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host