মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :-
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর ডিগ্রী কলেজের আয়োজনে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ মে ২০২৬) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।