1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জামালপুরে ট্রেন আটকে বিক্ষোভ: জলাবদ্ধতা নিরসনের দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪১ সময় দর্শন

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। রোববার (৩ মে) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা বলেন, গত এক সপ্তাহ ধরে জলাবদ্ধতার কারণে শেখেরভিটা এলাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানি জমে থাকার ফলে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে এবং সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে পৌরসভা ও জেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বাধ্য হয়েই তারা রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করেন।

জামালপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এখান এলাকার লোকজন জলাবদ্ধতার জন্য আজকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন অবরোধ করে। আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসি‌। পৌরসভার লোকজন ও আসে। তাদের আশ্বাসে এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host