1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

সেশন ফি জমার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে আদায়কৃত অর্থ ফেরতসহ চার দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। রোববার (৩ মে) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন কলেজটির ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, সেবাবিহীন বিভিন্নখাতে অর্থ আদায় করা হচ্ছে। আমাদের মোট সেশন ফি ধরা হয়েছে ২ হাজার ৬২০ টাকা। এরমধ্যে ৭৮০ টাকার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। ৭৮০ টাকা ব্যয়ের জন্য যেসব হিসাব দেখানো হয়েছে, শিক্ষার্থীরা সেসব সুযোগ কয়েক বছরে ভোগ করেনি। তাই আমরা টাকার যথাযথ হিসাব চাই। এর জন্য ৪ দফা দাবি জানাচ্ছি। একই দাবিতে পৃথক সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নের নেতারা।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, সেশন ফি বছরে একবার নেওয়া হয়। এটা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ কোন খাতে কত টাকা নেওয়া হবে সেটা নির্ধারণ করে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। বিষয়টি যাতে তারা বুঝতে পারে, সেই জন্য শিক্ষার্থীদের সঙ্গে আমি বসে আলোচনা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host