1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

অতিরিক্ত টোল আদায়ের ভিডিও ধারণ, দুই সাংবাদিকের উপর বিএনপি নেতা-কর্মীদের হামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উরপ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধ। শুক্রবার (১ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন, মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম। এসময় হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ভিডিও ধারণ করতে গেলে গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম এবং ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবর একদল লোক নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। অতিরিক্ত টোল নিয়ে প্রশ্ন করায় সাংবাদিক আসাদুজ্জামান সাজুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে মারধর করেন। এ ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে সাংবাদিক আব্দুর রহিমের উপরেও চড়াও হাট কর্তৃপক্ষ। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফেরত চাইলে আবার তাদের মারধর করা হয়। এ সংক্রান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিকদের উপর ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া (পবন) বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, যেন অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের উপর হামলার বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা নুর ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। হাতিবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোশাররফ সাংবাদিকদের উপর হামলা ন্যক্কারজনক বলে মন্তব্য করে বলেন, আমরা খোঁজখবর নিয়ে দেখবো। সাংবাদিকদের উপর হামলার ঘটনা সত্যি হয়ে তাহলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, আমি ডাক্তার চেম্বারে ছিলাম। ঘটনাটি শুনি নাই। তবে দুই একজন ফোন করে বলেছে। আমি বিষয়টি ভাল ভাবে শুনে ঘটনা সত্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host