1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জাতীয়তাবাদী সমমনা জোটের মে দিবস আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪০ সময় দর্শন

মাফিকুল ইসলাম, প্রতিনিধি:-
ঢাকা, ২ মে ২০২৬ (শনিবার): আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা বলেন, একটি দেশের টেকসই ও সুষম উন্নয়ন শ্রমিকের অধিকার নিশ্চিত করার ওপর নির্ভর করে।
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, জাতীয়তাবাদী সমমনা জোট অতীতের মতো ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, দেশের বিপুল শ্রমশক্তিকে দক্ষ ও প্রশিক্ষিত করে সরকারি সহযোগিতায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে তারা জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, মহাসচিব জাকির হোসেন রিয়াজসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host