1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

পার্বতীপুরে শ্রমিক নেতা সিয়ামের উদ্যোগে মহান মে দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৫ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন ও বাস শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নসহ অসংখ্য সংগঠন এতে অংশগ্রহণ করে।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা। দিবসটি উপলক্ষে সবচেয়ে বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের শহীদ ময়দান সংলগ্ন পৌর অডিটোরিয়াম অ্যান্ড কমিউনিটি সেন্টারে।
পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ব্যাটারিচালিত ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্তত তিন হাজার শ্রমিক শহীদ ময়দানে সমবেত হন।
সমাবেশে শ্রমিকরা বাদ্যযন্ত্রের তালে তালে “দুনিয়ার মজদুর এক হও” এবং “শ্রমঘণ্টা ৮ ঘণ্টা কার্যকর করতে হবে” স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালির পূর্বে পৌর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও শ্রমিক নেতা মিজানুর রহমান সিয়াম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর ট্রাক্টর মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host