1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

সংসদে জামায়াত নেতা তাহের বলেন, আমি একজন শিশু মুক্তিযোদ্ধা!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬১ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত দল জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করেছেন।

আজ ৩০শে এপ্রিল, বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

তাহের বলেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ রাজাকার ছিলাম না, কেউ আল-বদর ছিলাম না। উই আর দ্য লিডারশিপ ইন জামায়াতে ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, আমার বাড়ি বর্ডারে। যুদ্ধের সময় যারা ইন্ডিয়ায় মাইগ্রেট হতো, তারা আমাদের উঠোনে আশ্রয় নিতো। আমরা তাদের নাস্তা খাওয়াতাম। আর ‘সেনাবাহিনী’ টহল দিচ্ছে কিনা পাহারা দিতাম, যখন ‘সেনাবাহিনী’ টহল দূরে থাকত, আমরা তাদেরকে গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে।

জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্য মুক্তিযুদ্ধকে হাস্যকর পর্যায়ে টেনে নামানোর শামিল বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে এসব হাস্যকর আলোচনা এবং ইতিহাস বিকৃতির সমালোচনা চলছে।

খুলনা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম এ প্রসঙ্গে বলেন, জামায়াতের নেতারা এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে।

তিনি বলেন, সংসদে প্রতিটি আলোচনা দাঁড়ি-কমাসহ লিপিবদ্ধ করা হয়। জামায়াতের এই কুলাঙ্গারদের কথাগুলো ভবিষ্যতে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কাজে রসদ যোগাচ্ছে।

একাত্তরের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত কী করেছে, আমরা সবই জানি। যারা মুক্তিযুদ্ধের সময় প্রাণ বাঁচাতে ভারতে চলে যেতে চাইত, তাদের ধরিয়ে দিয়ে নির্বংশ করত আর তাদের বাড়িঘর জমিজমা সম্পদ লুটপাট করে নিত। এমন অসংখ্য জমিজমা তারা দখল করে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host