1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জামায়াত এমপির গাড়িতে হামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার একটি পেট্রল পাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে তেল নিতে আতকাপাড়া পাম্পে থামেন তিনি। এ সময় মাগরিবের আজান হলে নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে নামাজ আদায় করতে যান এমপি মাছুম। ঠিক তখনই বাইরে থাকা তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল আমিন তালুকদার জানান, নামাজ চলাকালে হঠাৎ করেই গাড়ি ভাঙচুরের শব্দ শোনা যায়। এ সময় স্থানীয় বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে একদল লোক এমপির দিকে এগিয়ে এলে মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। পরে হামলাকারীরা তাদের অবরুদ্ধ করার চেষ্টা করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় এমপিকে সেখান থেকে সরিয়ে পূর্বধলা উপজেলা পরিষদে নেওয়া হয়।

এ ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা জানান, পথিমধ্যে তেল নিতে পাম্পে থামি এবং মাগরিবের নামাজের জন্য মসজিদে যাই। নামাজ চলাকালে বাইরে হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পাই। পরে দেখি, আমার গাড়িতে হামলা চালানো হয়েছে এবং কিছু লোক আমাকে ঘিরে ধরার চেষ্টা করছে।

তবে এ হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকার কথা অস্বীকার করেছে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। তিনি বলেন, ‘ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনায় বিএনপির নাম মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host