1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সালাউদ্দিন আম্মারকে হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক ও অশালীন বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু’র সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন।

এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তার পোস্টে তিনি দাবি করেন, আম্মারের এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সংগঠন ও তার নেতাকর্মীদের সম্মানহানির শামিল।

রাকিবুল ইসলাম রাকিব তার বক্তব্যে বলেন, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী অঞ্চলে সীমাবদ্ধ নয়; বরং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলায় সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি সালাহউদ্দিন আম্মার তার ‘নোংরামি’ বন্ধ না করে, তবে দেশের সর্বত্র তাকে প্রতিরোধ করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ৫ই আগস্টের পর আম্মারের মতো ব্যক্তিদের আবির্ভাব হলেও ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সাড়ে পনের বছর ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছেন।

তার ভাষায়, “যারা নির্যাতিত ও নিপীড়িত ছিল, তাদের বিরুদ্ধেই এখন অশ্রাব্য ভাষায় গালি দেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।”

রাকিবুল ইসলাম আম্মারের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, কোনো “মানসিক বিকারগ্রস্ত” আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না।

পাশাপাশি তিনি সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন, যারা আম্মারকে “বি-টিম” হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন।

তবে একইসঙ্গে তিনি পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক পদ্ধতিতে সমালোচনা করা উচিত। প্রয়োজনে কঠোর ভাষায় সমালোচনা বা রাজপথে প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু অশ্লীলতা ও কুরুচিপূর্ণ ভাষা পরিহার করতে হবে।

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, এ ধরনের অনলাইন বক্তব্য ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করতে পারে। অন্যদিকে অনেকেই দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক সহনশীলতার ওপর জোর দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host