1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান চরম বিপর্যয়ের মুখে দেশের পোল্ট্রি শিল্প হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ২৬ শিশুর: চট্টগ্রামে নিউমোনিয়ার রুদ্ররূপ সরকারের সমালোচনায় গ্রেপ্তার ৪, পুরোনো দমন-পীড়নের পুনরাবৃত্তি: হিউম্যান রাইটস ওয়াচ হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি: আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা ভারতের বিধানসভা নির্বাচন: হিলি স্থলবন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের আড়ালে সার্বভৌমত্ব বিক্রি! দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

জামিন মিললেও গতকাল মুক্তি মেলেনি যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রাজধানীর তেজগাঁও থানায় করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া এজাহারভুক্ত আসামি শিল্পী বেগমের জামিন মিললেও এখনো মুক্তি মেলেনি। জামিন সংক্রান্ত যেসব প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের স্বাক্ষর প্রয়োজন তা বাকি থাকায় তার কারামুক্তি প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

ফলে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত থেকে বুধবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত কারাগারেই থাকতে হয়েছে মা ও দেড় মাসের শিশুকে।

তবে আজ বুধবারে যেকোনো সময় যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার দেড় মাসের কন্যাশিশুর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host