1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে উপসাগরের যুদ্ধ অন্ধকারে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে 

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলের টিউবওয়েলে বিষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ সময় দর্শন

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ের টিউবওয়েলে কীটনাশক প্রয়োগের ঘটনার দুইদিন অতিবাহিত হলেও জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ ও আতঙ্কে ভুগছেন শিক্ষার্থী-অভিভাবকরা। নিরাপত্তাহীনতার কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত উপজেলা প্রশাসন কিংবা প্রাথমিক শিক্ষা অফিসের কোনো প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে অভিযোগ উঠেছে। তবে জিডির ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে টিউবওয়েলে বিষাক্ত পদার্থ ঢালার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের পূর্ব মোহনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েল থেকে পানি পান করতে গিয়ে- পানির রং সাদা ও তীব্র দুর্গন্ধযুক্ত দেখতে পায়। বিষয়টি শিক্ষকদের জানানো হলে তারা টিউবওয়েলটি বন্ধ করে দেন এবং প্রশাসনকে অবহিত করেন। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতাধিক শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অভিভাবকরা দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেছেন, ব্যবস্থা না নিলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিউটি রানী বাড়ৈ বলেন, শিক্ষার্থীরা বিষয়টি জানালে আমরা সঙ্গে সঙ্গে টিউবওয়েল বন্ধ করি এবং থানায় জিডি করি।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host