1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

এমপির সংবাদ সম্মেলনের পর বিএনপি নেতা বললেন তিনি ষড়যন্ত্রের শিকার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৯ সময় দর্শন

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার দাবি করেছেন, তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর ষড়যন্ত্রের শিকার। তাকে রাজনৈতিকভাবে হেয় করতে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার এসব কথা বলেন। তিনি দাবি করেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে এমপিকে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি। সেখানে বিএনপির কোনো নেতাকর্মীও উপস্থিত ছিলেন না; কেবল স্কুলের শিক্ষার্থীরা ছিল।

মোতাহার হোসেন তালুকদার অভিযোগ করেন, এমপির এক কর্মী মুরগি জবাই করে নিজের শরীরে রক্ত মেখে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেছেন। এ ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘আমার কি বেঁচে থাকার ও রাজনীতি করার অধিকার নেই? আমি কি এলাকায় যেতে পারব না, উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পারব না?’—এমন প্রশ্নও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একই দিন দুপুরে সংবাদ সম্মেলন করে পহেলা বৈশাখের অনুষ্ঠানে মোতাহার হোসেন তালুকদার ও তার কর্মীদের বিরুদ্ধে হেনস্তা ও হামলার অভিযোগ আনেন সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। উল্লেখ্য, গত সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর কাছে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পরাজিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host