1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ সময় দর্শন
ছবি : সংগৃহীত

 জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হক জিয়া (৬৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জিয়াউল হক জিয়া আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ তার রক্তচাপ কমে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় এ বছরের ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, ‘নিহতের রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host