1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯০ সময় দর্শন

মাফিকুল ইসলাম
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা–২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসা। আধুনিক ও বিজ্ঞানমনস্ক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অধিকার করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তবে সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তাধারা এবং উপস্থাপনার উৎকর্ষতায় বিজুল মাদরাসার শিক্ষার্থীরা সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

মাদরাসার অধ্যক্ষ ড. নুরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় প্রতিনিধি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. জিয়াউর রহমান, মো. মামুনুর রশিদ এবং মো. মোস্তাফিজুর রহমান। তাদের দক্ষ তত্ত্বাবধানে মেধাবী শিক্ষার্থী মো. সানাউল হাবিব ও মো. সায়েম একটি উদ্ভাবনী মডেল সফলভাবে উপস্থাপন করে প্রথম স্থান অর্জনের গৌরব লাভ করে।

মেলায় ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর এই প্রকল্পটি বিচারক ও দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। পরে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কারের ট্রফি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সাফল্যে মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এক অভিনন্দন বার্তায় অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, “মাদরাসার শিক্ষার্থীরাও বিজ্ঞানে সমানভাবে পারদর্শী—এই অর্জন তার উজ্জ্বল প্রমাণ।” তিনি বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিক প্রশংসা করেন।

শিক্ষাবিদদের মতে, এ অর্জন মাদরাসা শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host