1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী, ৫ দিনে ১৬৭ অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ সময় দর্শন

অনলাইন ডেস্ক

নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অনিয়ম রোধে নেওয়া উদ্যোগে ব্যাপক সাড়া পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি চালু করা হটলাইন ও ওয়েবসাইটে মাত্র পাঁচ দিনেই ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি অসংখ্য ফোনকলও এসেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী এ তথ্য জানান। তিনি লিখেছেন, অল্প সময়ের মধ্যেই এত অভিযোগ পাওয়া প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায়। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেন তিনি। একই পোস্টে তিনি অপ্রয়োজনে হটলাইনে ফোন না করার অনুরোধ জানান। দ্রুত ও কার্যকর সমাধানের স্বার্থে ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। এর আগে ১৯ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি চাঁদাবাজি ও অনিয়মমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালুর ঘোষণা দেন। অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য এবং বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host