1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড়

ড. ইউনূস সরকারি বাসবভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন, যা জানা যাচ্ছে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার পাশাপাশি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে পৃথক গেজেট প্রকাশ হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। এরপরই আলোচনায় আসে— অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কী করবেন, সরকারি বাসবভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন। গণপূর্ত অধিদপ্তরের তথ্যানুযায়ী, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দেবেন। যমুনা ছেড়ে তিনি তার গুলশানের বাসভবনে উঠতে পারেন।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ক্ষমতা ছাড়ার পর নিয়ম অনুযায়ী ড. ইউনূসের তিন মাস যমুনায় বসবাসের সুযোগ থাকলেও তিনি যমুনা ছেড়ে দেওয়ার ব্যাপারে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি যমুনা ছাড়ার পরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরির আগ পর্যন্ত যমুনাতেই থাকতে পারেন তিনি।

এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলী বলেন, সাবেক প্রধান উপদেষ্টা চলতি মাসে যমুনা ছাড়ার কথা বলছেন। এরপর সেটাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বসবাসের উপযোগী করতে বেশ কিছুদিন অর্থাৎ এক মাসের মতো সময় লাগতে পারে। প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরি না হওয়া পর্যন্ত যমুনাতেই তিনি থাকবেন। সেভাবেই গণপূর্ত বিভাগ প্রস্তুতি নিচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর ২০২৪ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকার গঠন করার পর সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করে। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিন শেরেবাংলা নগরের রাষ্ট্রীয় অতিথি ভবন গণভবনে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি দেশ ছেড়ে যাওয়ার পর গণভবনে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। পরে সেটাকে জুলাই জাদুঘর হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

এদিকে নতুন প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবনের জন্য গণভবনের পাশেই একটি জায়গা নির্ধারণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সেটি নির্মিত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী যমুনায় থাকতে পারেন।

সরকারি আবাসন পরিদপ্তর পরিচালক মো. আসাদুজ্জামান (অতিরিক্ত সচিব) বলেন, প্রধানমন্ত্রী যমুনা নাকি অন্য কোথাও থাকবেন—এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য আবাসন পরিদপ্তরের কাছে নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host