1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

জুলাই-আগস্টে সকল পুলিশ হত্যার তদন্ত ও বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নবগঠিত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই দাঙ্গা চলাকালে পুলিশ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের অঙ্গীকার করেছেন। নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই দাঙ্গা চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, “নির্বিচারে যতো পুলিশ হত্যা করা হয়েছে, তার সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ হত্যাকারীদের বিচার করা হবে।” ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে ইউনূস সরকার জানিয়েছিল, যদিও এই সংখ্যা আরো বেশী বলে জানা গেছে। সেসময় সারাদেশের অন্তত ৫শ থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা, পিটিয়ে-আগুন দিয়ে হত্যাসহ নারকীয় ধ্বংসযজ্ঞের নৃশংসতার ঘটনা ঘটে। অনেক ভিডিও ফুটেজে প্রকাশ্যে পুলিশ সদস্যদের ওপর আক্রমণের চিত্র ধরা পড়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনা ও ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। তিনি জানিয়েছেন, পুলিশসহ অপর আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। এর অংশ হিসেবে জুলাই-আগস্টের পুলিশ হত্যার ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে ঘোষণা দিলেন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে অনেকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ বলছেন, এটি পুলিশ সদস্যদের পরিবারের প্রতি ন্যায়বিচারের প্রতিশ্রুতি। তবে বিক্ষোভকালে পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগেরও তদন্তের দাবি উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মব সহিংসতা আর সহ্য করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনাই লক্ষ্য। এই ঘটনাগুলোর তদন্ত প্রক্রিয়া শুরু হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host