1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক ৪ হাজার ৭০২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৭ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর):-প্রতিনিধি

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। তিনি ‘তালা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

বেসরকারি ফলাফলে দেখা গেছে, তালা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। ফলে ৪ হাজার ৭০২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রেজওয়ানুল হক।

ভোটগ্রহণ শেষে রাতেই বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে। শুরু থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এগিয়ে ছিলেন তালা প্রতীকের এই প্রার্থী। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে বিজয় নিশ্চিত করেন তিনি।

ফলাফল ঘোষণার পর পার্বতীপুর ও ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় তাঁর সমর্থক ও কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

বিজয়ের প্রতিক্রিয়ায় এ জেড এম রেজওয়ানুল হক বলেন, “এটি আমার ব্যক্তিগত বিজয় নয়; এটি দিনাজপুর-৫ আসনের সাধারণ মানুষের বিজয়। আমি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”

উল্লেখ্য, দিনাজপুর-৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host