1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দিনাজপুর–৫ আসনে তালা প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থীর আহ্বান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১০২ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, দিনাজপুর–৫ আসনের সম্মানিত ভোটার ভাই-বোনদের সেবা করার মহান লক্ষ্য নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে পুঁজি করে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তালা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। নির্বাচিত হলে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও উন্নত দিনাজপুর–৫ গড়ে তুলতে চান।
এ সময় তিনি এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host