1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

মানসম্মত ও মূল্যবোধভিওিক শিক্ষাই সুনাগরিকের ভিওি- ডঃ আবদুল মঈন খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮৫ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ, (নরসিংদী) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খান বলেছেন, সুশিক্ষা ব্যতীত আমাদের দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। এজন্য সর্বাগ্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য পর্যাপ্ত স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
ড. মঈন খান আরও বলেন, একটি শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আজ সোমবার বিকেলে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ডের দেবালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host