1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

পঞ্চগড় ১ আসনে ধানের শীষের পক্ষে যৌথ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ সময় দর্শন

 

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে বিএনপি মনোনীত পঞ্চগড়-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে নির্বাচনী প্রচারণা
জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ৩টায় পঞ্চগড় পৌর যুবদল, পৌর স্বেচ্ছাসেবক দল ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এক ঐতিহাসিক ধানের শীষের মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন তাপস, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, সাধারণ সম্পাদক রাজু
করিম, সাংগঠনিক সম্পাদক মো: মোমিন হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি মো. তারিকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. শামীম ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুর ইসলাম ডাবলু এবং যুগ্ম আহবায়ক মো: ইজাজ রহমান সবুজ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host