1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০ গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন, স্টুডেন্ট ভিসায় ধাক্কা আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা, পুলিশের দাবি- ঘটনা রাজনৈতিক নয় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন

পলাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ
নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুমের আয়োজনে বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামণা করে বিশেষ দোয়া মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে যুবদল নেতা কাইয়ুমের নিজ বাড়িতে এই স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা বিএনপির সহ- সভাপতি কার্নিজ ফাতেমা, মহিলা দলের সভাপতি আয়শা আক্তার চম্পা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের পিতা মাতার জন্য দোয়া করা হয়। দোয়াও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করেন নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host