দিনাজপুর জেলার নবাবগঞ্জে প্রতি কেজি ৩০ টাকা দরে ওএমএস চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সাধারণ মানুষের সুবিধার্থে সুলভ মূল্যে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস)-এর কার্যক্রম চলবে। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার মহিলা কলেজ এলাকা ও রামপুর বাজারে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
কার্যক্রম।উদ্বোধনকালে তিনি বলেন, বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এবং নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে সরকার এই ওএমএস কার্যক্রম পরিচালনা করছে। স্বচ্ছতার সাথে যেন সাধারণ মানুষ এই সেবা ভোগ করতে পারে সেজন্য কঠোর নজরদারি থাকবে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোফাখ খারুল ইসলাম জানান, ওএমএস কার্যক্রমের আওতায় একজন ভোক্তা প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন।
সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে নির্ধারিত ডিলারদের মাধ্যমে এই চাল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।