1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ডেকেছে ইসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০০ সময় দর্শন
ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের ব্যবহার ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, এই অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল থেকে টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন ২ জন প্রতিনিধি অংশ নিতে পারবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন উপযুক্ত প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ইসি আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
প্রতীক বরাদ্দের পর থেকেই দেশ এবং দেশের বাইরে অবস্থানরত ভোটাররা, যারা ইতোমধ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে কীভাবে সম্পন্ন হবে এবং এর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিই কালকের ব্রিফিংয়ে আলোচনা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, পোস্টাল ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাজনৈতিক দলগুলোর সংশয় দূর করতেই এই কারিগরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host