1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। আগামী ১৫ জানুয়ারি এ সম্মেলনের পর্দা নামবে।

বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা ও সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলন করা হচ্ছে।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

সম্মেলনে সার্কভুক্ত দেশের ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মন্ত্রণালয়ের সচিব, ইউজিসির সদস্য, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনীতিক, মন্ত্রণালয়, ইউজিসি, হিট প্রকল্প ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউজিসি জানায়, সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের ইউজিসি নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন, ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষার রূপান্তর এবং উচ্চশিক্ষা খাতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন ও মতবিনিময় করা হবে।

৮ সেশনের সম্মেলনে যা থাকছে

আটটি সেশনের এ সম্মেলনের প্রথম দিনে ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস’ এবং ‘স্টেট অব হায়ার এডুকেশন ইন সাউথ এশিয়া: রিসার্চ, ইনোভেশন, সাসটেইনেবিলিটি অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক দুটি সেশন থাকবে।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ‘ইমার্জিং ইস্যুজ ইন হায়ার এডুকেশন: এআই ইন্টিগ্রেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড স্মার্ট লার্নিং ইকোসিস্টেম’; ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: এনহ্যান্সিং গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’; ‘ফিউচার পাথওয়ে ইন হায়ার এডুকেশন: কো-অপারেশন, কোলাবরেশন অ্যান্ড নেটওয়ার্কিং’; ‘স্টেকহোল্ডারস ডায়ালগ অন হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন: ভয়েস অব দ্য সিভিল সোসাইটি’ এবং ‘ডায়ালগ উইথ ভাইস-চ্যান্সেলরস: হিট প্রজেক্ট ইন পার্সপেকটিভ’ শীর্ষক সেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host