1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

সরকারি চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত অধ্যাদেশে সংশোধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ সময় দর্শন
ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ২০২৪ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে বয়স ৩২ করার ঘোষণা দেয় অর্ন্তবর্তী সরকার। পরে তার অধ্যাদেশ জারি করা হয়। এবার সেই অধ্যাদেশে সংশোধন এনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সোমবার জারি করা সংশোধিত অধ্যাদেশে মূলত কয়েকটি জায়গা থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি বাদ দেয়া হয়েছে। একই সঙ্গে একটি ধারা পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলো সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ খ্রিষ্টাব্দের ১১ নং অধ্যাদেশ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:- সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। (১) এই অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা- স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।

ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০২৪ খ্রিষ্টাব্দের ১১ নম্বর অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন: সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ১১ নং অধ্যাদেশ), অতঃপর এই অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলো ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

২০২৪ খ্রিষ্টাব্দের ১১ নং অধ্যাদেশের প্রস্তাবনা এর সংশোধন। উক্ত অধ্যাদেশের প্রস্তাবনায় উল্লিখিত “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলো ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

২০২৪ খ্রিষ্টাব্দের ১১ নং অধ্যাদেশের ধারা ১ এর সংশোধন। উক্ত অধ্যাদেশের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে।

২০২৪ খ্রিষ্টাব্দের ১১ নং অধ্যাদেশের ধারা ৩ এর সংশোধন: এই অধ্যাদেশের ধারা ৩ এর দফায় (গ) উল্লিখিত “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি বিলুপ্ত হইবে। ২০২৪ খ্রিষ্টাব্দের ১১ নং অধ্যাদেশে ধারা ৩ক এর সন্নিবেশ। উক্ত অধ্যাদেশের ধারা ৩ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩ক সন্নিবেশিত হইবে, যথা:- ৩ক। চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত অন্যান্য বিধানের কার্যকারিতা। এই অধ্যাদেশের ধারা ৩ এ যাহা কিছুই থাকুক না কেন, যে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালার কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসরের অধিক নির্ধারিত রহিয়াছে, সেই সকল ক্ষেত্রে উক্তরূপ নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host