1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

২০২৬ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ সময় দর্শন
ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

 

২০২৬ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত সূচী অনুযায়ী আগামী বছর সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শব-ই-বরাত উপলক্ষে বছরের প্রথম সরকারি ছুটি পালিত হবে। এরপর ২১ ফেব্রুয়ারি (শনিবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি অফিস বন্ধ থাকবে।

মার্চ মাসে একাধিক গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। ১৭ মার্চ (মঙ্গলবার) শব-ই-কদর, ২০ মার্চ (শুক্রবার) জুমাতুল বিদা এবং ২১ থেকে ২৫ মার্চ (শনিবার থেকে বুধবার) ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে টানা ৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি থাকবে।

এপ্রিল মাসে ১৩ এপ্রিল (সোমবার) চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

মে মাসে ১ মে (শুক্রবার) মহান মে দিবস এবং ৭ মে (বৃহস্পতিবার) বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। একই মাসে ২৮ মে (বৃহস্পতিবার) থেকে ২ জুন (মঙ্গলবার) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে ৬ দিনের ছুটি দেওয়া হয়েছে।

জুন মাসে ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা উপলক্ষে ছুটি থাকবে। আগস্ট মাসে ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং ২৬ আগস্ট (বুধবার) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে।

সেপ্টেম্বর মাসে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। অক্টোবরে ২১ ও ২২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে (নবমী ও দশমী) দুই দিনের ছুটি থাকবে।

বছরের শেষ দিকে ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ঈদ ও কিছু ধর্মীয় ছুটি চাঁদ দেখা সাপেক্ষে কার্যকর হবে। সরকারি ছুটির এই তালিকা অনুযায়ী ২০২৬ খ্রিষ্টাব্দে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগাম ছুটির পরিকল্পনা করতে পারবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host